‘আমি বিষয়টা দেখছি’, পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির
পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু পশুপ্রেমীই রাস্তা থেকে সব কুকুর দের সরিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানী দিল্লিতে পথকুকুরের কামড়ে আতঙ্ক ছড়ায়। ছড়ায় জলাতঙ্ক (RABIES)।কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন। সম্প্রতি বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন নির্দেশ দেন, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। এই রায়ের পরই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নানা মহলে। এখন এমন হাজারো…


