India vs South Africa 2nd Test 2025: শুভমন গিল ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে! ক্যাপটেনের দায়িত্বে ঋষভ পন্ত , দলে এলেন সাই সুদর্শন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়া শুভমন গিল চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। শুধু তাই নয়,ক্যাপটেনের দায়িত্বে এবার দেখা যাবে ঋষভ পন্তকে, যিনি দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরছেন নেতৃত্বের ভূমিকায়। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ২৬ রান করেছিলেন গিল। ম্যাচ চলাকালীনই তাঁর হাতে চোট লাগে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, ‘শুভমন গিলের…
