পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৩
পেশওয়ার : পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। অন্তত ২৩ জনের মৃত্যু। পাকিস্তানি তালিবানের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। আফগান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দেরা ইসমাইল খান জেলায় সাতসকালে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের এক আধিকারিক একথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, অধিকাংশেরই মৃত্যু হয়েছে তাঁরা যখন ঘুমাচ্ছিলেন। ঘরোয়া পোশাকে ছিলেন তাঁরা। তাই আমরা খতিয়ে দেখছি যে মৃতরা প্রতিরক্ষাকর্মী কি না। ওই এলাকায় একটি স্কুল বিল্ডিংয়ে অস্থায়ী সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল। সেখানেই আজ একটি বিস্ফোরক-ভর্তি…

