লালবাজার থেকে ছাড়া পেয়েই অভিষেককে নিশানা সুকান্তর, ‘পিসির আঁচলের তলায় হাডুডু খেলতে বলুন’
কলকাতা: লালবাজার থেকে কয়েক ঘণ্টা পর ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন,’ আমাদের যেভাবে হেনস্তা করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। গণতন্ত্র আরও একবার ভূলুণ্ঠিত হল রাস্তায়।’ তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবেশীকে (চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়) গ্রেফতার করেছেন। যে ব্যক্তি তাঁর নিজের প্রতিবেশি হতে পারে না, সেকি জনগণের হতে পারে ? প্রশ্ন তুলেছেন তিনি। আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রশ্নটা করতে চাই, একজন সাংসদ যিনি তাঁর প্রতিবেশীর খবর রাখেন না, প্রতিবেশীকে গ্রেফতার করান, এবং কী অজুহাতে..পুলিশ…

