সাইবেরিয়া থেকে সুন্দরবন, শীত পড়তেই ‘রঙিন অতিথিদের’ ঢল! জলাভূমিতে অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয়রা
Migrant Bird : গোটা সুন্দরবন জুড়ে ছড়িয়ে থাকা মেছোভেড়ি, খাড়ি ও জলাশয়গুলিতে ভোর থেকেই দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির। পরিযায়ী পাখি বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা : শীত নামতেই সুন্দরবনে রঙিন অতিথি পাখির ভিড়। শীতের আমেজ পড়তেই সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি আবারও জমে উঠেছে পরিযায়ী পাখির আনাগোনায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া সহ গোটা সুন্দরবন জুড়ে ছড়িয়ে থাকা মেছোভেড়ি, খাড়ি ও জলাশয়গুলিতে ভোর থেকেই দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির। সুদূর সাইবেরিয়া ছাড়াও বাংলাদেশ,…

