কটাক্ষকে বুড়ো আঙুল, হৃতিকের ‘ঘরের লোক’ সাবা! নায়কের বোনঝির জন্মদিনে কী করলেন?
হৃতিক-সাবার প্রেম এখন এক কথায় জমে ক্ষীর! সাবা এখন রোশন পরিবারেরই একজন হয়ে উঠেছেন। যে কোনও পারিবারিক সেলিব্রেশনে তাঁর উপস্থিতি চোখে পড়ে। হৃতিকের দুই ছেলে রিহান ও রিদানের সঙ্গেও দারুণ ভাব সাবা আজাদের। কিছুদিন আগেই দুই ছেলে ও সাবাকে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। এবার হৃতিকের পারিবারিক অনুষ্ঠানে দেখা মিলল সাবার। বয়স হৃতিকের চেয়ে ১৭ বছরের ছোট সাবা। সেই নিয়ে হামেশাই হৃতিককে খোঁটা দেন নিন্দকরা। কিন্তু সেই কটাক্ষকে থোড়াই কেয়ার। প্রেমে মশগুল তারকা। দিন কয়েক আগে হৃতিকের বাবা রাকেশ…

