Sweden School Shooting: সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলায় দশ জনের মৃত্যু, নিহত আততায়ীও!
এখনও আততায়ীর পরিচয় এবং হামলার পিছনে কী কারণ, তা জানতে পারেনি পুলিশ৷সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলা৷ ছবি- রয়টার্স স্টকহোম: সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল দশ জনের৷ মৃতদের মধ্যে আততায়ী নিজেও রয়েছে বলে খবর৷ যদিও আততায়ীর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷ রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মধ্য সুইডেনের ওবেরোর একটি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে খবর৷ তবে মৃতের সংখ্যা দশজনের বেশি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ কী কারণে এই হামলার চালাল আততায়ী, তাও খতিয়ে দেখছে…

