Swiss Alps: আল্পস পর্বতমালায় স্কি করতে গিয়ে মৃত ৫! একজন এখনও নিখোঁজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিযানের রোমাঞ্চ শেষ হল দুঃখে ও শোকে। আল্পস পর্বতে স্কি করতে গিয়ে মারা গেলেন পাঁচজন, একজন এখনও নিখোঁজ। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজন ক্রস-কান্ট্রি স্কিয়ারের দেহ পাওয়ার কথা সোমবার জানাল পুলিস। প্রায় সাড়ে এগারো হাজার ফুট (৩৭০৬ মিটার) উচ্চতার টেট ব্লনশ পর্বতের কাছে এই দেহগুলি পাওয়া গিয়েছে। আর একজন ব্যক্তির খোঁজ চলছে। আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম মাটাহর্ন। এর চূড়ার উচ্চতা ৪৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্ত অঞ্চলে অবস্থিত মাটাহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো।…

