Burqa Ban: বোরখা-হিজাব পরলেই প্রায় ৮৩ হাজার টাকা জরিমানা, আইন আনছে এই দেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোরখা কিংবা হিজাব নিয়ে অনেক আগেই হইচই শুরু হয়েছে ইউরোপে। যুক্তি দেওয়া হচ্ছে বোরখা অথবা হিজাব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আবার হিজাব ঠিকঠাক না পরায় দেশের নীতি পুলিসের মারে প্রাণ গিয়েছে এক ইরানি তরুণীর। এনিয়ে তোলপাড় সেদেশ। এতদিন এনিয়ে বিস্তর আলোচনা হয়েছে সুইত্জারল্যান্ডে। এবার সেখানে তা নিষিদ্ধ হতে চলেছে। শুধু তাই নয় বোরখা বা হিজাব পরলে দিতে হবে হাজার সুইস ফাঁ বা ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার টাকা জরিমানা। এমনই আইন আনতে চলেছে সুইস…

