সুইৎজারল্যান্ডের বারে বর্ষবরণের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৪০, কীভাবে লেগেছিল আগুন?
Swiss Bar Fire: বর্ষবরণের রাতে সুইৎজারল্যান্ডের একটি বারে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। আহত হয়েছেন প্রচুর মানুষ। কীভাবে আগুন লেগেছিল ওই বারে? সম্প্রতি তদন্তকারীরা জানিয়েছেন, সম্ভবত ওই বারের ছাদে ছিল ফোম- এর আস্তরণ। তার নীচে ছিল আগুনের ফুলকি। আর এর থেকেই বীভৎস ভাবে আগুন লেগেছিল ওই বারের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে, সেদিন ওই বারে যাঁরা পার্টি করছিলেন, তাঁদের হাতে ছিল শ্যাম্পনের বোতল। আর সেই বোতলের মুখে আগুনের ফুলকি (স্পার্কেল) লক্ষ্য…

