ইতালিতে ডব্লুটিটি ইয়ুথ কনটেন্ডারের মঞ্চে জোড়া পদক জয় বাংলার সিন্ড্রেলার
ইতালিতে জয়জয়কার বাংলার। জোড়া পদক জিতল সিন্ড্রেলা দাস। ইতালির লিগনানোরে অনুষ্ঠিত ডব্লুটিটি ইয়ুথ কনটেন্ডারের মঞ্চে এই কৃতিত্ব অর্জন করে সে। সামনেই সুইডেনে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নামতে চলেছে সিন্ড্রেলা। তার আগে এই জোড়া পদক জয় অবশ্যই বড় পাওনা তার কাছে। আগেই অনূর্ধ্ব ১৭ সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় করেছিল সিন্ড্রেলা, ভারতীয় সময় শনিবার রাতে সে এই প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৫ মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়। সুইডেনের প্রতিযোগিতাকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেয়িয়ায় টেবিল টেনিস লিগে অংশ নিয়েছিল সে। সেখান থেকেই…

