বিস্ফোরক-ঠাসা ড্রোন হামলা সিরিয়ার সামরিক প্রতিষ্ঠানে, নিহত অন্তত ১০০
কলকাতা: সামরিক প্রতিষ্ঠানে (Military Establishment) ড্রোন হামলায় রক্তাক্ত সিরিয়া (Syria Drone Attack), নিহতের সংখ্য়া অন্তত ১০০ বলে আশঙ্কা প্রশাসনের। গত কাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে ‘হোমস’ (Central Homs City) শহরের সেনা অ্যাকাডেমিতে ড্রোন হামলা চলে। সেই সময় তখন ওই প্রতিষ্ঠানে ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান চলছিল। নিহতদের মধ্যে অন্তত ৯ জন সাধারণ বাসিন্দা, বলে দাবি খবর প্রশাসন সূত্রে। অন্তত ১২৫ জন জখম হয়েছেন। সিরিয়া প্রশাসন শুধু জানায়, জঙ্গি হামলাতেই রক্তাক্ত হয় ওই সেনা প্রতিষ্ঠান। কিন্তু ঠিক কোন জঙ্গি সংগঠন ওই হামলা করেছিল, কী…

