IND vs SA T20: অনবদ্য হার্দিক পাণ্ডিয়া! টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের উড়িয়ে দিল ভারত..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একপেশে ম্য়াচ। কটকে প্রথম টি-২০-তে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান তাড়া করতে নেমে ৭৬ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা! চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনে ম্যাচে নায়ক হার্দিক পাণ্ডিয়া। সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি টি-২০-তে বিশ্বচ্য়াম্পিয়নদের। টি-টোয়েন্টিতে লাগাতার ব্যর্থতা। প্রথমে ওভারেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন সহ-অধিনায়ক শুভমান গিল। রান পাননি অধিনায়ক সূর্যকুমার যাদবও। মাত্র ১৭ রানে ২ উইকেট চলে যায় ভারতের। এরপর খানিকটা…

