তাইপেই ওপেনের কোয়ার্টর ফাইনালে পারুপল্লী কাশ্যপ
নয়াদিল্লি: তাইপেই ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পারুপল্লী কাশ্যপের (Parupalli Kashyap)। চাইনিস তাইপে ((Yonex Taipei Open 2022)) প্রতিযোগী চিয়া হাও লির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় ব্য়াডমিন্টন তারকা। খেলার ফল কাশ্যপের পক্ষে ২১-১০, ২১-১৯। এদিন ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন কাশ্যপ। বিশেষ করে প্রথম গেমে এক তরফা লড়াই হয়েছিল কাশ্যপ ও তাঁর চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। এরপর দ্বিতীয় গেমে যদিও প্রতিপক্ষ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ম্যাচে ফিরে আসার অদম্য লড়াই করছিলেন চিনা তাইপেই প্রতিযোগী।…

