Actress Tania Singh Khamboj: রোগী সেজে এসে জনপ্রিয় অভিনেত্রীর বাবাকে গুলি, প্রত্যক্ষদর্শীদের বয়ানে চাঞ্চল্যকর তথ্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার নার্সিংহোমে নিজের চেম্বারেই গুলিবিদ্ধ হন পাঞ্জাবি অভিনেত্রী তানিয়া সিং খাম্বোজের বাবা ডা অনিল জিত্ সিং খাম্বোজ। এনিয়ে প্রবল শোরগোল পড়ে যায়। পঞ্জাবের মোগা জেলার কোট ইসা খান-এ অনিলের চেম্বার আসে বাইক আরোহী দুই দুষ্কৃতী। রোগী সেজে এসে তারা চেম্বারে ঢোকে। তার পর খুব কাছ থেকে অনিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। সংকটজনক অবস্থায় তাঁকে মোগা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থায় সংকটজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন রোগী সেজেই অনিলের চেম্বারে ঢোকে দুষ্কৃতীরা। মোগার পুলিস সুপার…

