সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সরব মহিলা সাংবাদিক
কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। সমাজমাধ্যমে সরব হয়েছেন অভিযোগকারিণী মহিলা সাংবাদিক। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যৌন হেনস্থার অভিযোগ: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, এক মহিলা সাংবাদিক। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক।…

