Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অপূরণীয় ক্ষতি’, তরুণ মজুমদারের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
‘অপূরণীয় ক্ষতি’, তরুণ মজুমদারের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সোমবার সকালেই নক্ষত্রপতন। চলে গেলেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। অভিভাবক হারালো বাংলা বিনোদন জগত। গত মাসের ১৪ তারিখ কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। তারপর থেকে চলছিল লড়াই। অবশেষে হার মানলেন ‘জীবনপুরের পথিক’। তবে পরিপূর্ণ জীবন বেঁচেছেন তিনি। নিজের সৃষ্টির মধ্যে দিয়ে আজীবন বাঙালির মনে ঘর করে থাকবেন তিনি।  তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসংগীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে।’ রাজনৈতিক…

Read More