টাটা কমিউনিকেশনসকে ৭৮০০ কোটি টাকার নোটিশ, ধস নামবে শেয়ারে ?
Telecom Department : টাটা কমিউনিকেশনসের শেয়ার থাকলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে। খবর বলছে, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এর বকেয়া পরিমাণ পরিশোধের কারণে টেলিযোগাযোগ বিভাগ টাটা কমিউনিকেশনসকে প্রায় ৭৮০০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। কোম্পানির পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয়েছে। একটি নোটে জানানো হয়েছে , ২০০৫-০৬ থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত এজিআরের জন্য টেলিযোগাযোগ বিভাগ এই দাবি করেছে। টাটা কমিউনিকেশনসকে ৭৮০০ কোটি টাকার নোটিশ টাটা কমিউনিকেশনস-এর ম্যানেজমেন্ট ডিরেক্টর এ.এস. লক্ষ্মীনারায়ণন বলেন, কোম্পানি ভারতের টেলিযোগাযোগ বিভাগ থেকে ২০০৫-০৬ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের…

