হলিউড থেকে বলিউড, পর্দায় এই শিক্ষক চরিত্র সব সময়ে দিয়েছে অনুপ্রেরণা
৫ সেপ্টেম্বর, প্রতিবছর দেশজুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। একজন শিশু বা ছাত্রের সঠিক ভবিষ্যৎ গড়ে তোলার পেছনে শিক্ষকের অবদান কতখানি, তা মনে করিয়ে দেওয়ার জন্যই এই দিনটি পালন করা হয়। তবে আমাদের চারিপাশে যেমন শিক্ষক শিক্ষিকা আমাদের আগলে রেখেছেন, তেমন সিনেমার পর্দাতেও এমন কিছু শিক্ষকদের চরিত্র দেখানো হয়, যা সারা জীবন মনে রাখে মানুষ। এই সমস্ত শিক্ষকের চরিত্র বেশিরভাগ কাল্পনিক হলেও এই শিক্ষকরা সকলকে শিখিয়েছে জীবনের অমূল্য পাঠ।…

