ভোটে লড়ছেন লালুর ত্যাজ্য পুত্র তেজপ্রতাপ, কোন দলের প্রার্থী? বিহারে শোরগোল
গত ২৬ মে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের একটি ছবি প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত৷তেজপ্রতাপ যাদব৷ ছবি- পিটিআই বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মোড়৷ ভোটে লড়তে চলেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব৷ এই তেজপ্রতাপকেই কিছুদিন আগে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছিলেন লালু৷ দল থেকেও বহিষ্কার করেছিলেন তাঁকে৷ শনিবার তেজপ্রতাপ ঘোষণা করেছেন, বিহারের বিধানসভা ভোটে মহুয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ তবে কোনও দলের টিকিটে নয়, নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়াবেন তেজপ্রতাপ৷ এর আগে এই মহুয়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি৷…

