যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে
নয়া দিল্লি: সেলফি স্টিক আর মোবাইল ফোন হাতে এখন ভিডিও তোলার ধুম সর্বত্র। আর মোবাইলে ভিডিও বানিয়ে ঝটপট আপলোড করে জলপ্রিয়তা পাওয়া এখন অনেকেরই নেশার মতো। বাড়ির ড্রয়িংরুম থেকে মন্দির, সব জায়গা গিয়ে ভিডিও বানানো অনেকেরই নেশা। ভিউ-এর দৌড়ে এগিয়ে থাকতে ঝটপট তার সঙ্গে লাগিয়ে ফেলেন অনেকে ট্রেন্ডিং একটা গান। তা সে-গান মানানসই হল কি হল না , কুছ পরোয়া নেহি। ট্রেন্ডিং গানের সঙ্গে রিল বা শর্ট ভিডিও বানানো মানেই বেশি ভিউ পাওয়া। তাই ধর্মের ভিডিওর সঙ্গে প্রেমের গান,…

