টেট পাশের পর সার্টিফিকেটের মেয়াদ আজীবন, বিশাল বদল আনল স্কুল সার্ভিস কমিশন
কলকাতা: এ বার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট। তার সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারাজীবন। অবশেষে কেন্দ্রের নির্দেশ মানল রাজ্য। টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ এ বার থাকবে “আজীবন”। নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত, এনসিটিই-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। তারপর থেকে এ রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে কেন্দ্রের আইন মানার কথা বলা হয় এসএসসিকে। তারপর এসএসসির…

