ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস; মৃতের সংখ্যা বেড়ে ৪৯; এখনও খোঁজ মেলেনি ২৭ শিশুর !
Texas Flash Flood: আমেরিকার টেক্সাসে হড়পা বানে বড়সড় বিপর্যয়। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৯ ছাড়িয়েছে। ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত জানা গিয়েছে বন্যায় ভেসে (Texas Flood) মারা গিয়েছেন প্রায় ৪৯ জন মানুষ এবং একইসঙ্গে ২৭ জন শিশুও এখন নিখোঁজ। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে জোরকদমে। এখন বেশ কিছু অঞ্চলে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে। শুক্রবার ভোরে কের কাউন্টিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, এর ফলে ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কমপক্ষে ১৫ জন শিশুসহ ৪৩ জনের…

