‘অবাধ্য’ যাত্রীকে চাঁদা তুলে মার, ধুন্ধুমার ব্যাংকক-কলকাতা ফ্লাইটে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাঙ্কক থেকে ভারতে আসা একটি বিমানে ফের হিংসার ঘটনা ঘটেছে। এই বিমানে একজন ব্যক্তি আক্রমণ করেন বিমানকর্মীদের। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে ওই যাত্রী কেবিন ক্রুর নিরাপত্তা নির্দেশ অনুসরণ করতে অস্বীকার করার পরেই শুরু হয় এই সমস্যা। এই কথাই জানানো হয়েছে এয়ারলাইন্সের তরফে। থাই স্মাইল এয়ারওয়েজ জানিয়েছে যে ২৬ ডিসেম্বর থাইল্যান্ড থেকে কলকাতাগামী ফ্লাইটটি ওড়ার আগেই এই ঘটনাটি ঘটেছিল। বিমানের টেক-অফের আগে যাত্রীদেরকে তাদের আসনের ব্যাকরেস্টটি সোজা করতে বলে ক্রুরা।…

