Molnupiravir: দারুণ সুসংবাদ! এসে গেল করোনার ওষুধ; নিয়ম মেনে খেলেই মিলবে দ্রুত আরোগ্য…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা-পর্বে মলনুপিরাভির-এর নাম আগেও শোনা গিয়েছিল। বলা হয়েছিল, করোনার সঙ্গে লড়তে শুধু টিকার উপরই নির্ভর করতে হবে না, আসছে মুখে খাওয়ার ওষুধও। করোনার মতো রোগের ক্ষেত্রে ওরাল মেডিসিনের হদিশ পাওয়াটা ছিল একটা আবিষ্কারের মতো। করোনার তিনটি ঢেউ এসে চলে গিয়েছে। এবার চুতুর্থ ঢেউ আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। এই প্রেক্ষিতে ফের শোনা গেল মলনুপিরাভির ওষুধটির কথা। বিখ্যাত ‘ল্যানসেট’ জার্নালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের রোগভোগের সময়টা কমিয়ে আনে…

