পাওয়া গেল ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল! তাহলে ভয়ের গল্পগুলি সত্যি? পালটাতে পারে ধারণা
আমেরিকার কানেকটিকাট এলাকায় পাওয়া গিয়েছে কঙ্কালটি। এটি এমন এক কঙ্কাল, যাকে ভয়ের গল্পে ‘ভ্যাম্পায়ার’ বা ‘রক্তচোষা’ বলেই উল্লেখ করা হয়েছে। এই কঙ্কাল নিয়ে গবেষণা করে পুরাতত্ত্বিকরা যা জানতে পেরেছেন, তা বদলে দিতে পারে বইয়ের পাতা বা সিনেমার পর্দার ভ্যাম্পায়ারদের সম্পর্কে আমাদের ধারণা। প্রথমেই বলা যাক, এই কঙ্কালটি সম্পর্কে। কী কী জানতে পেরেছেন বিজ্ঞানীরা? কার কঙ্কাল? কোথা থেকে এল? পরীক্ষা করার পরে বিজ্ঞানীরা বলছেন, এই কঙ্কালটি ১৯ শতকের গোড়ার দিকের এক ব্যক্তির। সেই সময়ে আমেরিকার একটি জায়গা, নিউ ইংল্যান্ডে…

