৭২ বছরেও মঞ্চাভিনয়, থিয়েটারকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার
কলকাতা: কথায় বলে, শেখার কোনও বয়স হয় না। কিন্তু সেই কথাকে এক্কেবারে বাস্তব জীবনে যাপন করা নেহাত সোজা নয়। কেবলমাত্র সাহিত্যের প্রতি ভালবাসা থেকে তিনি বৃদ্ধ বয়সে ফিরে গিয়েছিলেন ক্লাসরুমে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনও করেছিলেন তুলনামূলক সাহিত্যে। বাংলার থার্ড থিয়েটার বা তৃতীয় প্রজন্মের নাটকের জন্মদাতা বলা হয় যাঁকে, তিনি সুধীন্দ্রনাথ সরকার। গোটা বিশ্ব যাঁকে চেনে বাদল সরকারের নামে, আজ তাঁর জন্মদিন। ১৯২৫ সালের ১৫ জুলাই উত্তর কলকাতায় জন্ম হয়েছিল এই বিখ্যাত নাট্যকারের। স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন…

