ওপেন ফায়ার পাক সেনার, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল লাশ! ‘ওরা ভারতের মতোই শত্রু’, PoK-এ ৩২ কাশ্মিরীকে খুনে সাফাই নির্লজ্জ পাক প্রতিরক্ষামন্ত্রীর
Khawaja Asif: ভিডিয়োয় দেখা যাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মিরপুর শহরে সাধারণ মানুষকে লক্ষ্য করে ওপেন ফায়ার করছে। তারপর নিথর দেহগুলো গাড়িতে তুলছে। রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাশ। পাক সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাঁচতে মানুষ প্রাণভয়ে দৌড়াচ্ছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ওরা ভারতের মতোই শত্রু।’ পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের হত্যার সমর্থনে মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। PoK-এ পাকবাহিনীর হিংসাত্মক দমনপীড়ন ও সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনাকে সমর্থন করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। পাক অধিকৃত কাশ্মীরে চলমান অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই…

)