এরাই হামলা চালিয়েছিল টাইগারের উপর, সামনে এল ছবি, কারা টার্গেট, জানিয়ে দিল হামলাকারী গ্যাং
মুম্বই : অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা। কিন্তু বলিউড জুড়ে ফের ফিরল বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক। কারা দুষ্কৃতী ? কী তাদের পরিচয় ? হামলার আগে কীভাবে তারা ওঁৎ পেতেছিল ? সবটা সামনে আসা এখন শুধু সময়ের অপেক্ষা । তবে পুলিশের সামনে এল আততায়ীদের হামলার মুহূর্তের ছবি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের প্রথম ছবি এখন পুলিশের হাতে । হামলার পর অভিযুক্তরা কোন পথে গিয়েছিল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।…

