এই কাজ করলেই এবার গাড়ির পারমিট, ফিটনেস সার্টিফিকেট আটকে দেবে সরকার! রাস্তায় বেরনোর আগে জেনে নিন
নয়া দিল্লি: টোল ট্যাক্স নিয়ে এর আগে একাধিক নিয়ম লাগু করেছিল কেন্দ্র। মঙ্গলবার সরকার ঘোষণা করেছে ন্যাশনাল হাইওয়েতে টোল পরিশোধ সংক্রান্ত নিয়মকানুন কঠোর এবার আরও কঠোর। এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বকেয়া টোল থাকা গাড়িগুলির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। রেজিস্ট্রেশন এবং পারমিট-সম্পর্কিত প্রক্রিয়ার অনুমতি দেওয়া হবে না। টোল প্লাজায় গাড়ি যদি নির্দিষ্ট ফি পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে বড় পদক্ষেপ নেবে কেন্দ্র। ফি পরিশোধের ক্ষেত্রে নিয়ম মানা নিশ্চিত করতে সরকার সেন্ট্রাল মোটর ভেহিক্যালস (দ্বিতীয় সংশোধনী) বিধিমালা, ২০২৬…

