Tollywood Film: “এখানে প্রস্রাব করিবেন না”—একটি দেওয়াল ঘিরে হাসি-অভিমান আর মানবিক টানাপোড়েনের গল্প
একটি সাধারণ দেওয়াল, একজন একগুঁয়ে বৃদ্ধ এবং পাড়ার প্রতিদিনের জীবন—এই তিনের সংঘর্ষে তৈরি হয় এমন এক গল্প, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর মানবিক প্রশ্ন।“এখানে প্রস্রাব করিবেন না”—একটি দেওয়াল ঘিরে হাসি-অভিমান আর মানবিক টানাপোড়েনের গল্প কলকাতা: উত্তর কলকাতার এক পুরনো পাড়ার পটভূমিতে নির্মিত এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রাজতাভ দত্ত। তিনি নির্মল ভট্টাচার্য—একজন একগুঁয়ে, অভিমানী বৃদ্ধ, যিনি নিজের ভগ্নপ্রায় বাড়ির সামনের দেওয়ালকে রক্ষা করতেই প্রতিদিন এক অদ্ভুত যুদ্ধে নেমে পড়েন। গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পাড়ার বখাটে অথচ প্রাণখোলা যুবক…

