দুর্যোগে-বিপর্যয়! কয়েক সেকেন্ডের মধ্যে তছনছ বিস্তীর্ণ এলাকা, ধূলিসাৎ কয়েকশো বাড়ি
সমীরণ পাল, জয়দীপ হালদার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা: সবুজ পাতায় ভরা একটা বিশাল গাছ উপড়ে পড়ে আছে। জোরে হাওয়া দিচ্ছে। চারদিকে সব তছনছ। পাকা বাড়ির মাথার ওপর থেকে উড়ে গিয়েছে অ্যাসবেসটসের চাল। আর কাঁচা বাড়ির তো কথাই নেই! একেবারে ধূলিসাৎ। শুধুই ধ্বংসস্তূপ: তিলে তিলে সাজানো কষ্টের সংসার এখন শুধুই ধ্বংসস্তূপ। বৃষ্টির মরশুমে মাথার ওপর থেকে আচ্ছাদন সরে যাওয়ায় অথৈ জলে বহু পরিবার। উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলা প্রশাসন সূত্রে খবর, ২০ সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড উত্তর…

