আইআইটির প্রাক্তন কৃতি ছাত্রের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়! জানেন, কে ছিলেন এই ২২ বছরের সাকেত শ্রীনিবাসাইয়া?
সাকেতের বাবা শ্রীনিবাসাইয়া জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিনই শেষবার তাঁর সঙ্গে কথা হয়েছিল পরিবারের। এর পর থেকেই খোঁজ শুরু হয়। রুমমেটদের সঙ্গে যোগাযোগ রেখে পরিবার ভারতীয় কর্তৃপক্ষের সহায়তা চায়। সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাকেতের দেহ উদ্ধার করেছে। কনস্যুলেট জানিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিবারের পাশে সব রকম সহায়তা করা হবে এবং যত দ্রুত সম্ভব মরদেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর কর্ণাটকের ২২…

