পুজোর আগে এসপ্লানেড-খিদিরপুর রুটে পুনরায় ট্রাম চালু হওয়া নিয়ে সংশয়
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন ট্রাম রুট হল এসপ্লানেড খিদিরপুর রুট। ৩৬ নম্বর এই ট্রাম রুট আমপানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল। ফলে প্রায় দুবছর ধরে বন্ধ রয়েছে এই ট্রাম রুট। ট্রাম প্রেমীদের চাপের মুখে এই ট্রাম পুনরায় চালু করার আশ্বাস দিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু, পুজোর আগে এই রুট আদৌও চালু হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। আর এর ফলে ক্ষোভ বাড়ছে ট্রাম প্রেমীদের। আমপানের পরেই শহরের বিভিন্ন রুটের ট্রাম চলাচল ব্যাপকভাবে ব্যহত হয়েছিল। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল। মেরামতের পরে বেশ…

