স্বরযন্ত্রে অস্ত্রোপচারের ক্ষেত্রে কলকাতায় চালু হল যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি
কলকাতা: ট্রান্সনেজাল হিউমিডিফায়েড-ইনসাফ্লেশন ভেন্টিলেটরি এক্সচেঞ্জ হল একটি শারীরবৃত্তীয় সিস্টেম। সাধারণত এটি থ্রাইভ (THRIVE) নামেও পরিচিত। কিন্তু কী কাজে এটি ব্যবহৃত হয়? মূলত যাঁরা অচৈতন্য থাকেন এবং শ্বাসপ্রশ্বাসের নেওয়ার মতো অবস্থায় থাকেন না, তাঁদের শরীরে অক্সিজেন ও বায়ু চলাচলের জন্য এই ‘থ্রাইভ’ ব্যবহার করা হয়। আসলে জেনারেল অ্যানাস্থেশিয়ার আওতায় থাকা রোগীরা যাতে শ্বাসপ্রশ্বাস নিতে পারেন এবং যাতে তাঁদের শরীরে অক্সিজেন চলাচল করতে পারে, তার জন্য হাই-ফ্লো নেজাল ক্যানিউলা ব্যবহার করা হয়। এটাই থ্রাইভ-এর প্রক্রিয়া। বর্তমানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সার্জিক্যাল প্রক্রিয়ার জন্য…

)