Durga Puja 2025: পুজোয় মাতলেন ব্লক সভাপতি লালন! জনসংযোগ, সম্প্রীতির বার্তায় বদলাচ্ছে সমীকরণও…
অরূপ লাহা: পুজোয় মেতেছেন তৃণমূল ব্লক সভাপতি। শারদ উৎসবের আবহে রাজনৈতিক সমীকরণও বদলাচ্ছে আউশগ্রামে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আবদুল লালন এ বছর রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজনে অংশ নিচ্ছেন। জনসংযোগে তাঁর সক্রিয়তা এবার আরও স্পষ্ট। লোকসভা ভোটের পর থেকেই আউশগ্রাম বিধানসভায় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে লালনের দূরত্ব বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সেই ফাটল আরও প্রকট। বিধায়ক অভেদানন্দ থাণ্ডার যেখানে বোলপুরে স্থায়ীভাবে থাকেন, সেখানে স্থানীয় পুজো মণ্ডপে লালনের কার্যত একচ্ছত্র দাপট। বিধায়ককে ছাপিয়ে জনসংযোগে…

