CPL 2025: ১৫০-র উপর স্ট্রাইক রেট, শতাধিক ম্যাচে হাজার-হাজার রান, শাহরুখের নাইট বেছে নিল নতুন অধিনায়ক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (CPL 2025) আগে বিরাট বদল করে ফেলল ট্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders)। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি! কায়রন পোলার্ডের (Kieron Pollard) বদলে টিকেআরের (TKR) নেতৃত্ব ভার তুলে দেওয়া হল তাঁরই স্বদেশীয় ক্যারিবিয়ান স্টার নিকোলাস পুরানকে (Nicholas Pooran To Lead Trinbago Knight Riders In Upcoming CPL 2025)। ২০১৯ থেকে পোলার্ড ছিলেন টিকেআরের দায়িত্বে। ডোয়েন ব্রাভোর (Dwayne Bravo) জুতোয় পা গলিয়ে ছিলেন তিনি। দায়িত্ব নিয়ে পুরান বললেন ‘ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা আমার…

