কাজের অভাবে ছোটপর্দায় অভিনয় অর্জুন কপূরের? হিন্দি ধারাবাহিকে বনি-পুত্র!
#মুম্বই: হাতে রয়েছে দু’তিনটি ছবি। তার পর কি খাতা বন্ধ করে দিতে হবে? আসছে না কোনও ছবির কাজ? হার মানলেন অর্জুন কপূর? বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় চলে এলেন তিনি? ‘নাগিন’-এ তেজস্বী প্রকাশের সঙ্গে অভিনয় করলেন কপূর পরিবারের ছেলে। এক খলনায়কের সঙ্গে সাক্ষাৎ নাগিনের। দুই চরিত্রের জীবনেই রোমাঞ্চ, প্রেম, নাটকীয়তা রয়েছে। তার পরে? না, তাদের পথ এক জায়গায় এসে থামবে না। চলে যাবে যে যার মতো। কারণ একটি চরিত্র বড়পর্দার, একটি চরিত্র ছোটপর্দার। প্রথমটি ‘এক ভিলেন’, অন্যটি ‘নাগিন’। অর্জুন কেবল তাঁর আগামী…

