‘কোনও উপায় নেই তাই ছাঁটাই, বিপুল টাকা খোয়াচ্ছে টুইটার’, মন্তব্য ‘চিন্তিত’ ইলনের
নয়া দিল্লি: বর্তমানে না কি প্রতি মুহূর্তে কয়েক কোটি মার্কিন ডলার খুইয়ে চলেছে টুইটার (Twitter)। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে এই মাইক্রোব্লগিং সাইটটি। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দাবি করেছেন যে টুইটারকে রক্ষা করতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না। ফলে এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন। ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী…

