ঘনিষ্ঠ মুহূর্তে নগ্ন শরীরে ৫০ টিউব আঠা! পরকীয়ারত জুটিকে খুনে ধৃত তান্ত্রিক
উদয়পুর: এক প্রেমিক জুটিকে হত্যার অভিযোগে সোমবার উদয়পুরে গ্রেফতার করা হয়েছে এক তান্ত্রিককে৷ গত ১৮ নভেম্বর স্থানীয় জঙ্গল থেকে তাঁদের নগ্ন ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই যুগলের মধ্যে পুরুষের যৌনাঙ্গও খণ্ডিত করা ছিল৷ ৩০ বছর বয়সি প্রাক্তন সরকারি স্কুলের শিক্ষক এবং তাঁর ২৮ বছরের প্রেমিকার নিথর দেহ উদ্ধার হয় গোগুন্ডা থানার কেলাবাওড়ি জঙ্গলে৷ জানা গিয়েছে তাঁরা দু’জনেই বিবাহিত ছিলেন অন্য কারওর সঙ্গে৷ বিবাহিত অবস্থায় তাঁরা পরকীয়ার সম্পর্কে ছিলেন৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এটা অনার…

