শত্রু দেশের চিন্তা বাড়াল ভারত, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা ডিআরডিওর
Indian Defence : রক্তচাপ বাড়ল শত্রু দেশগুলির। আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা করল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে আনম্যানড এরিয়াল ভেহিক্যাল লঞ্চড প্রিসিশন গাইডেড মিশাইল ULPGM-V3-র সফল পরীক্ষা করল ডিআরডিও। নিজেই সোশ্যাল মিডিয়ায় ড্রোনের সফল পরীক্ষার কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কী সুবিধা এই ড্রোনের নতুন এই ড্রোনে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা যাবে শত্রুপক্ষকে। শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ানো ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের সফল টেস্টের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সোশ্য়াল…

