দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক,ইতালির মিলানে প্রকাশ্যে এল আলট্রাভায়োলেট F99
Ultraviolet F99: একবার এই ইলেকট্রিক বাইক (Electric Bike) দেখলে ভারতীয় হিসাবে গর্ব বোধ করবেন আপনি। সম্প্রতি ইতালির মিলানে EICMA 2023 অটো এক্সপোতে (Auto Expo) নতুন ইলেকট্রিক সুপারবাইক লঞ্চ করেছে ভারতীয় ইভি নির্মাতা আল্ট্রাভায়োলেট (Ultraviolet F99)। ঘণ্টায় গতি ২৬৫ কিমি F99 নামের এই ইলেকট্রিক বাইকটি একটি সম্পূর্ণ ফেয়ারড বাইক, যা এখনও তার কনসেপ্ট হিসাবে EICMA 2023-তে দেখানো হয়েছে। কোম্পানি দাবি করছে যে, এই বাইকের সর্বোচ্চ গতি হবে 265 কিমি/ঘন্টা, যে কারণে এটি ভারতে তৈরি হওয়া দ্রুততম বৈদ্যুতিক বাইক হতে পারে।…

