নরেন্দ্র মোদির পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি, কোথায়-কোথায় যাবেন?
কলকাতা: মিশন ২০২৬। বিধানসভা ভোটের পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। SIR আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ ডিসেম্বর সল্ট লেকের দফতরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ৩০ ডিসেম্বর অমিত শাহের সাংবাদিক সম্মেলন রয়েছে। ৩০ ডিসেম্বর ভোট নিয়ে বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিনই ভোটের আগে RSS-এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। ৩১ ডিসেম্বর গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান…


