হাসপাতালে ভর্তি উরফি জাভেদ! শরীরের যত্ন না নিতে নিতে অবস্থার অবনতি
#মুম্বই: অসুস্থ উরফি জাভেদ। শরীরের অবনতি হতে শুরু করলে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই মনে হচ্ছে কারণ হাসপাতাল বিছানায় বসে নিজেই ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় বসে রয়েছেন মডেল-অভিনেত্রী। পাশে স্যালাইনের বোতল ঝোলানো। বিছানায় বসে হাসপাতালের দেওয়া খাবার খাচ্ছেন উরফি। দু’তিনটি বাটি থেকে চামচ দিয়ে খাবার তুলতে তুলতে মুখ বেঁকিয়ে রেখেছেন তিনি। এ কথা স্পষ্ট যে হাসপাতালের পাতলা ঝোল, ডাল মুখে রুচছে না নায়িকার।…

