মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে কলকাতায় বিশেষ প্রদর্শনী: ‘উত্তম – দ্য মহানায়ক’
মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতার আইসিসিআর-এর যামিনী রায় গ্যালারিতে আগামী ২০ থেকে ২৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত আয়োজিত হতে চলেছে বিশেষ প্রদর্শনী ‘উত্তম – দ্যা মহানায়ক’। বিশিষ্ট সংগ্রাহক সুদীপ্ত চন্দের দুই দশকের দুর্লভ পোস্টার, বুকলেট, রেকর্ড ও ছবির এক অপূর্ব সম্ভার নিয়ে এই আয়োজন নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির সাংস্কৃতিক মানচিত্রে ‘উত্তম কুমার’ কেবল একটি নাম নন, তিনি এক চিরন্তন ব্র্যান্ড এবং সংস্কৃতির আবেগ। শতবর্ষ পেরিয়েও তিনি সমান জনপ্রিয়, নির্ভরযোগ্য এবং আপামর বাঙালির…
