Pro Powerlifting: ‘শক্তির কোনও লিঙ্গ নেই’… বিশ্বচ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধি কলকাতার মেয়ে অদিতি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার অন্যতম সেরা প্রতিশ্রুতিময় পাওয়ারলিফটিং প্রতিভা অদিতি নন্দী (Aditi Nandy)। এবার তিনি থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত ইউনাইটেড ওয়ার্ল্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস ফেডারেশন বিশ্বচ্যাম্পিয়নশিপে (UWSFF World Championship 2025) অংশ নিচ্ছেন। প্রো পাওয়ারলিফটিংয়ে (Pro Powerlifting) ভারতের (India) হয়ে প্রতিনিধিত্ব করবেন শহরের মেয়ে। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর অদিতির দিকেই থাকবে সকলের চোখ। অদিতির কাঁধে দেশের পতাকা প্রো পাওয়ারলিফটিংয়ে অদিতির যাত্রায় স্থিতিস্থাপকতা, শৃঙ্খলা এবং খেলাধুলোর প্রতি অদম্য আবেগের এক অসাধারণ প্রমাণ। ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত এই স্পোর্টসে র্যাঙ্কিংয়ের মধ্য দিয়ে…

)