রানি এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ঠিক কত? আয়ের উৎস কি জানেন? দেখে নিন
#কলকাতা: ব্রিটেনের রানি তিনি। সম্পত্তির যে লেখাজোখা থাকবে না সেটাই স্বাভাবিক। কিন্তু তাও সম্পত্তির পরিমাণ ঠিক কত? দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর পর তাঁর বিষয়-আশয়ের পরিমাণ জানতে উৎসুক তামাম বিশ্ব। রাজঘরানার অবসানের পরেও তাঁর উপার্জন কীভাবে হত সেটাও জানতে চাইছে সবাই। রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ হিসেব করেছে বিখ্যাত ম্যাগাজিন ফরচুন। তাদের প্রতিবেদন অনুযায়ী, রানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৪ হাজার কোটি টাকা। বিগত ৭০ বছর সিংহাসনে আসীন ছিলেন রানি। সেই সময়েই…

