Volodymyr Zelenskyy: আমি নিশ্চিত রাশিয়া হারবে, স্বাধীনতারই জয় হবে! ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে কে বললেন এই কথা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের পূর্বতন প্রধানমন্ত্রী এসেছিলেন তাঁর দেশে, কিন্তু তাঁর আসা হয়নি কখনও। এই প্রথম ব্রিটেন সফরে এলেন ভলোদিমির জেলেনস্কি। ভিড়ে ঠাসা ওয়েস্টমিনস্টার হলে দাঁড়িয়ে ব্রিটিশ পার্লামেন্টের যৌথ অধিবেশনে বক্তৃতাও দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বললেন– স্বাধীনতার জয় হবে। আমি নিশ্চিত, রাশিয়াকে হারতেই হবে! তাঁর দেশের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণার পরে এই নিয়ে দ্বিতীয় বার কোনও বিদেশ সফরে গেলেন জেলেনস্কি। এর আগে, গত বছরে আমেরিকা গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেদেখা করেছিলেন, বৈঠকও করেছিলেন। যত দূর জানা গিয়েছে, তাঁর এই…

