‘জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই’, বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
তিনি দেশ ছেড়েছেন ৪ মাস পেরিয়ে গেল। ৫ অগাস্টের পর থেকেই আমূল বদলে গিয়েছে বাংলাদেশের ছবিটা। একে একে মুছে ফেলা হয়েছে হাসিনা আমলের সব চিহ্ন। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুরে মূর্তি। তাঁর স্মৃতিবিজড়িত ভবন থেকে স্থাপত্য সব মুছে ফেলতে উদ্যত বাংলাদেশের চরমপন্থী নেতারা। এই পরিস্থিতিতেই বিজয় দিবস পালন। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিত হল স্বাধীন বাংলাদেশের জন্মের দিন। এদিনই আওয়ামী লিগ এক্স হ্যান্ডেলে পোস্ট করল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি। সেখানে বলা হয়েছে, ‘ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা…


