Vijay Thalapathy CM: সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী: একসময় দুবেলা জুটত না খাবার, বিজয়ের শপথে চোখে জল বাবার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন সূর্যোদয়। ১০ মে, ২০২৬ দিনটি তামিলনাড়ুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রূপোলি পর্দার ‘থালাপতি’ এখন বাস্তবের মুখ্যমন্ত্রী। চেন্নাইয়ের রাজভবনে এক রাজকীয় অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজয় (Vijay Thalapathy)। কিন্তু এই রাজকীয় সাফল্যের নেপথ্যে লুকিয়ে আছে এক যন্ত্রণাদায়ক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ছেলের এই ঐতিহাসিক মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁর বাবা, প্রখ্যাত পরিচালক এস এ চন্দ্রশেখর। শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন বিজয়ের নাম ঘোষিত হচ্ছিল, তখন গ্যালারিতে…
